রবিবার, আগস্ট ১৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা’র ভাঙ্গণ রোধে ২.০৯ কি.মি স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প উদ্বোধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-১৬ ০৮:৪৭:০৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীর ভাঙ্গণ রোধে ৪৩ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে ২.০৯ কিলোমিটার দীর্ঘ নদী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ প্রকল্প উদ্ধোধন করা হয়েছে। গত শনিবার (১৫ আগষ্ট)  বিকাল ৪টায় আলাতুলি ইউনিয়নের  সীমান্তবর্তী পোলাডাঙ্গা বিওপি  সংলগ্ন এলাকায় নির্মাণ কাজ উদ্বোধণ করেন সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।
জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, নদী ভাঙ্গণের কারণে আলাতুলি এলাকা দীর্ঘদিন যাবৎ হুমকির মুখে রয়েছে। এ এলাকার  মানুষের জানমাল,বসতবাড়ি, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা ভাঙ্গণে বিলীন হবার আশংকা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ সব রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা নদীর উভয় তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় চর আশারিদহ এলাকায় পদ্মার ডানতীরে এই সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
প্রকল্প উদ্বোধন উপলক্ষে জেলা পাউবো আয়োজিত অনুষ্ঠানে এমপি বুলবুল বলেন, নির্ধারিত সময়ে  যথাযথ মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে। এজন্য সংশ্লিস্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে জেলা পাউবো নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান সহ সংম্লিস্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


এ জাতীয় আরো খবর