চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পুলিশ অভিযানে বিভিন্ন ব্রান্ডের ৩১০টি ভারতীয় চোরাই স্মার্টফোন সেট সহ জেসমিন খাতুন(২৫) নামে এক নারী গ্রেপ্তার হয়েছে। তিনি জাদুনগর গ্রামের মঞ্জুর হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, শনিবার(১৫ আগষ্ট) ভোররাত সোয়া ৩টার দিকে গোপন খবরের ভিত্তিতে মঞ্জুর হোসেনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মঞ্জুর হোসেন তাঁর অপর এক সহযোগিকে নিয়ে পালিয়ে গেলেও গ্রেপ্তার হন জেসমিন।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, জব্দ স্মার্টফোনের মূল্য ১৮ লক্ষ ৬০ হাজার টাকা। এ ঘটনায় ভোলাহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামীকে শনিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামী জেসমিনের স্বামী ও সহযোগিকে আটকে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান ওসি।