বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

মহেশখালীতে বাজার মনিটরিং ও দ্রব্যমুল্যে নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত ৬ ব্যবসায়ীকে ৬ মামলায় ৩৮ হাজার ট

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-১০-২৪ ২২:২২:১০

মহেশখালী কক্সবাজার ২৪ অক্টোবর ২০২৪ 
মহেশখালীতে নিয়মিত  বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনায় অসাধু ব্যবসায়িদের আতঙ্কের নাম সদ্য যোগদানকৃত মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা!
মহেশখালীতে নিয়মিত বাজার মনিটরিং ও দ্রব্যমুল্যে নিয়ন্ত্রণে দীপক ত্রিপুরা  এর ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ০৬ মামলায় ০৬ ব্যবসায়ীকে ৩৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। 
বৃহস্পতিবার   (২৪ অক্টোবর) বিকাল  ০৪:০০ থেকে দুপুর ০৫:৩০ ঘটিকা পর্যন্ত  মহেশখালী উপজেলার হোয়ানক  ইউনিয়নের টাইমবাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় - 
হোয়ানক ইউনিয়নের টাইম বাজারের  নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপক ত্রিপুরা এর নেতৃত্বে
বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 
বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, ধার্য্য মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার  অপরাধে
ভোক্তা অধিকার আইনে  ০৬ টি মামলার মাধ্যমে ০৬ জন ব্যবসায়ীকে ৩৮ হাজার টাকা
অর্থদন্ড প্রদান করা হয়।
একই সঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের  মূল্য সরজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে।
সাথে ছিলেন- 
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্যানিটারি ইন্সপেক্টর রূপম কান্তি পাল।
মহেশখালী উপজেলা (ভূমি) অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নাজির মুহাম্মদ মাঈনুল হাসান।
সহযোগিতায় ছিলেন-মহেশখালী থানার এস আই মোশাররফ হোসেন এর  নেতৃত্বে পুলিশের একটি দল।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন- 
ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।

 


এ জাতীয় আরো খবর