চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) সদস্য সাদিকুল ইসলাম ওরফে সাধু (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। শনিবার(২১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ছত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিক কারণে তিনি মারা যান। তিনি ওই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে এবং ২ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (২২নভেম্বর) সকাল ১১টায় ছত্রাজিতপুর গোরস্থান প্রাঙ্গণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। বিজিবির একটি চৌকষ দল তাঁকে পৃথক গার্ড অব অনার প্রদান করে।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাযহারুল ইসলাম,শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রুবলে আহমেদ,বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।