হবিগঞ্জে লকডাউনের ৭ম দিনে ৩৪ হাজার টাকা অর্থদন্ড
- হবিগঞ্জ প্রতিনিধি:
-
২০২১-০৭-০৭ ০৮:৩১:৫২
- Print
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে লকডাউনের ৭মদিনে ৩৪,৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
করোনা ভাইরাস মোকাবেলায় বিধি নিষেধ বাস্তবায়নে অব্যাহত রয়েছে টহল এবং মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম।
সেনাবাহিনীর সহযোগিতায় জেলার ৯ টি উপজেলাতেই একযোগে এসব অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসন৷
হবিগঞ্জে লকডাউনের ৭ম দিনে আজ ৪৭জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা
হবিগঞ্জ জেলায় ০৭ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৭ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৩৪ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে জানান প্রশাসনের এ অভিযান অব্যহত রয়েছে।