রবিবার, আগস্ট ১৬, ২০২৬

ফেঞ্চুগঞ্জে শাহজালাল সারকারখানার উৎপাদন বন্ধ

  • ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
  • ২০২১-০৭-০৭ ০৮:২৮:৪৩
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: যান্ত্রিক ত্রুটির ফলে শাহজালাল সারকারখানার উৎপাদন বন্ধ রয়েছে। শুক্রবার (২ জুলাই) পাওয়ার প্লান্টের জেনারেটরে ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে বন্ধ রয়েছে ইউরিয়ার সার উৎপাদন। সারকারখানা সূত্র জানা যায়, প্রতিদিনকার মতো ঠিক ঠাক ছিল সব কিছু। ইউরিয়া সার উৎপাদনও হচ্ছিল। হঠাৎ পাওয়ার প্লান্টের জেনারেটারে সমস্যা দেখা দিলে বন্ধ হয়ে যায় উৎপাদন। সূত্র আরো জানায়, কারখানার পাওয়ার প্লান্টের দুটি ইউনিটে ২৫ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।কারখানার জন্য প্রয়োজন পড়ে ২২ মেঘাওয়াট বিদ্যুৎ। দুটি ইউনিট চালু না থাকলে উৎপাদন সম্ভব হয় না। যার জন্য উৎপাদন বন্ধ রয়েছে।আজ মঙ্গলবার পুরো প্লান্ট বন্ধ করে কাজ করা হচ্ছে। কারখানার সিবিএ সভাপতি আব্দুল মালেক চৌধুরী বলেন,সার কারখানার পাওয়ার প্লান্টের সমস্যার কারনে আপাতত উৎপাদন বন্ধ রয়েছে। এটা বড় কোন সমস্যা নয়, খুব দ্রুত ঠিক হয়ে যাবে। কবে থেকে চালু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে ঠিক হোক তার পর বলতে পারবো। কারখানার জিএম উৎপাদন সুনিল চন্দ্র দাসের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ২ জুলাই হঠাৎ করে পাওয়ার প্লান্টের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এরপর থেকে উৎপাদন বন্ধ রয়েছে। কাজ চলছে, আশা করি খুব শীঘ্রই চালু হবে।

এ জাতীয় আরো খবর