খুব বেশি প্রত্যাশা কোনদিনও করিনি
স্বপ্নের প্রাসাদও হৃদ ভুমে গড়িনি!
শুরু থেকেই মনে মনে সন্দেহ ছিলো যে
অল্পতে বাস্তবে রুপও তা নিলো যে!
মতিগতি কাজবাজ ভালো বেশি লাগেনি
আস্থা ও ভরসা শতভাগ জাগেনি।
কানাকানি ফিসফাস রটে ছিলো যাই তো
অতঃপর দৃশ্যমান হলো শেষে তাই তো!