সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • সাম্যবাদের ঈদ
  • ২০২৪-০৪-১১ ২০:০০:১৮

আকাশ হাসে বাতাস হাসে হাসে নদীর জল
হাসে বনের জোনাকিরা হাসে ফুল ও ফল।।

ঈদ এসেছে ঘরে ঘরে উঠছে খুশির বান
খুশির হাসি হাসছে দেখো তামাম দু'জাহান।
আকাশে আজ তারকারা করছে ঝলমল।।

তিরিশ দিনের রোজার শেষে ঈদ এসেছে আজ
ধনী গরিব সবার হাতে নতুন জায়নামাজ। 
বাঁকা চাঁদে আঁকা যেন আসমানের কপোল।।

ঈদ এসেছে ঈদ এসেছে সাম্যবাদের ঈদ
সবার মনের মাঝে গড়া প্রেমেরই মসজিদ। 
মসজিদেরই মিনার চুড়া তাই এত উজল।।

আজকে দেখো কেমন মধুর মুয়াজ্জিনের সুর
তারাও খুশি হলো যারা ছিলো ব্যথাতুর।
মনের ঝিলে ফুটলো হাজার রাঙা নীলোৎপল।। 


এ জাতীয় আরো খবর