চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল(৫৬) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের আয়নাল হকের ছেলে। পুলিশ জানায়,রবিবার(২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যে সূর্যপুর মোড় এলাকায় একটি তুলার দোকানের সামনে থেকে নজরুলকে ওই গাঁজার চালান সহ আটক করা হয়। তবে অভিযানকালে এ ঘটনায় জড়িত শনাক্ত হওয়া তুলার দোকানদার ও একজন মোটরসাইকেল আরোহি পালিয়ে যায়। তাঁদের আটকে অভিযান চলছে।
রবিবার দিবাগত রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস অভিযানটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।