শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের ইফতার করালেন ইউপি চেয়ারম্যান

  • মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান,
  • ২০২৪-০৩-১৪ ০৮:৫৩:৪৯

রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের দেউলমুড়া ইসলাহুল উম্মা কওমী হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের সাথে ইফতার করলেন এবং করালেন উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম নান্নু।
মঙ্গলবার পহেলা রমজানে মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মানে ও ভালোবেসে মাদ্রাসা প্রাঙ্গনে এ ইফতারের আয়োজন করেন তিনি। প্রথম রমজানে ইফতার অনুস্ঠানে ইউপি চেয়ারম্যান বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করতে পেরে আমি আনন্দিত।
ওদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পেরে আমার অনেক ভালো লাগছে। এদিকে ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মোঃ সবুজ সরকার, রাজু সেখ, খোসবার সেখ ও অত্র মাদ্রাসার সকল শিক্ষক, কোমলমতি শিশুরা সহ আরো অনেকে।

 


এ জাতীয় আরো খবর