হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায়
- ইমাম হোসেন খাঁন :
-
২০২৪-০২-১২ ১৫:০০:১১
- Print
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়নের হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের ২০২৪ সনের এস এস সি ও এস এস সি (ভোকেশনাল ) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টার সময় হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের
দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জীবন সুলতানার
সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য আইয়ুব আলী,অভিভাবক সদস্য ও চর পার্বতী ইউনিয়ন পরিষদের মেম্বার এনামুল হক হকসাব, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মু: ওমর ফারুক,চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল্যাহ আল মামুন, হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আ ফ ম নাজমুল হাসান খান প্রমূখ।