সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামকে অপসারণের দাবীতে টানা তৃতীয় দিনের মতো

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১২-১১ ২১:২১:০৩

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার আড়ংঘাটা থানাধিন তেলিগাতী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম কে অপসারন এবং তার বিরুদ্ধে সকল অভিযোগের তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দাবীতে অনিির্ষ্টকালের শান্তিপুর্ন অবস্থান কর্মসুচির টানা তৃতীয় দিন অতিবাহিত । গতকাল সোমবার প্রতিদিনের ন্যায় গতকাল সকাল ৮টায় প্রতিষ্ঠানের শিক্ষক—কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় । এ সময় অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম প্রবেশ করতে চাইলে আন্দোলনকারীরা তাকে প্রবেশ করতে বাধা প্রদান করে। পরে তিনি পুলিশের সহযোগিতায় প্রবেশ করতে চাইলে আান্দোলনকারীদের তোপের মুখে অধ্যক্ষ ফিরে যেতে বাধ্য হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা তার সাথে কথা বলার চেষ্টা করলে তিনি তাদের সাথে কথা না বেল চলে যান। এদিকে আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, সোমবার সকালে অধ্যক্ষ বহিরাগত সন্ত্রাসী দিয়ে প্রতিষ্ঠানের ড্রাইভার আমিনুল সরদারকে অপহরণের চেষ্টা করে। অধ্যক্ষ রবিবার রাতে তার সহযোগী এবং বহিরাগতদের দিয়ে আন্দোলনকারীদের ব্যানার খুলে ফেলে দিয়েছে। 
খুলনার ঐতিহ্যবাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ বরকতুল ইসলামকে প্রত্যাহার ইস্যুতে অচল অবস্থার সৃষ্টি হয়েেছি। প্রশাসনিক কার্যক্রম এবং প্রশিক্ষণ কার্যাক্রম এক প্রকার বন্দ হয়ে গেছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম—দূনীতি—স্বেচ্ছাচারিতা, সরকারি সম্পদ নষ্ট, অধিনস্তদের শারিরিক ও মানুষিকভাবে লঞ্চিত করা, প্রশিক্ষণার্থীদের গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার করা, প্রশিক্ষণের কাঁচামাল আত্মসাৎ, দীর্ঘদিন প্রশিক্ষকদের সম্মানী প্রদান না করা, অধিনস্তদের বিভিন্ন ভাষায় গালিগালাজসহ হুমকি—ধামকি প্রদান, নারী কেলেঙ্কারী, দীর্ঘ ২৩ মাস যাবৎ পি ডি ও সম্মানী প্রদান না করে প্রায় ৭ লক্ষ টাকা উত্তোলন করে ব্যক্তিগত কাজে খরচ করা, প্রশিক্ষনের গাড়ী ব্যক্তিগত কাজে খুলনা, যশোর, গোপালগঞ্জ, বরগুনা, ঢাকাসহ বিভিন্ন জেলাতে ইচ্ছেমতো ব্যবহার করে প্রশিক্ষণের জন্য বরাদ্দকৃত বাজেট থেকে তেল খরচ করা, প্রশিক্ষণার্থীদের কাঁচামালের অর্থ আত্মসাতের অভিযোগ এনে প্রতিষ্ঠানের শিক্ষক—কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা একযোগে অনির্দিষ্টকালের জন্য শান্তিপুর্ন অবস্থান কর্মসুচি গত ৯ ডিসেম্বর থেকে পালন করে আসছে। গতকাল ১১ ডিসেম্বর সোমবার সকাল ৮টা থেকে প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের অবস্থান নেয় প্রতিষ্ঠানের শিক্ষক—কর্মকর্তা, কর্মচারী ও প্রশিক্ষনার্থীরা। সকাল সাড়ে ৯টার দিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম প্রশাসনিক ভবনে প্রবেশ করতে চাইলে শিক্ষক, কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও কর্মচারীদের বাধার মুখে প্রবেশ করতে পারিনি। পরে তিনি পুলিশের সহযোগিতায় প্রবেশ করতে চাইলে আন্দোলনকারীদের তোপের মুখে তিনি ফিরে যান। উপস্থিত সাংবাদিকরা তার সাথে কথা বলতে চাইলে তিনি কথা না বলে ফিরে যান। এ সময় প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক সৈয়দ কামাল হোসেনসহ অন্যান্য শিক্ষকরা জানায়, অধ্যক্ষ মহোদয় রাতের আধারে বহিরাগতদের নিয়ে আমাদের দাবী সম্বলিত ব্যানার খুলে ফেলে দিয়েছে। প্রতিষ্ঠানের কর্মচারী আমিনুল সরদার বলেন, অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের ব্যক্তিগত ড্রাইভার ছিলাম আমি। সম্প্রতি তিনি আমাকে মারধর করায় আমি তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম—দূর্ণীতির বিষয়ে মহাপরিচালকের বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। উদ্ভুত পরিস্থিতিতে ১২ ডিসেম্বর মঙ্গলবার ঢাকা থেকে একটি তদন্ত টিম প্রতিষ্ঠানে আসার কথা রয়েছে। আমি যাতে তদন্ত টিমের কাছে কিছু বলতে না পারি সে জন্য অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমাকে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নুর নগর এলাকা থেকে সিএনজি থেকে নামিয়ে অপহরণের চেষ্টা করে। দুটি মোটরসাইকেল যোগে বহিরাগত ৩/৪জন সন্ত্রাসী আমাকে সিএনজি থেকে নামিয়ে নিতে চেস্ট করে আমার চিৎকারে তারা পালিয়ে যায়। এদিকে প্রতিষ্ঠানের উদ্ভুত পরিস্থিতিতে আজ মঙ্গলবার ঢাকা থেকে একটি তদন্ত টিম খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আসার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের একাধিক সুত্র।
এ বিষয়ে জানতে অভিযুক্ত অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের মুঠোফোনে(০১৭১১৭৮০১১৪) জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে আপনাদের বিবেক আছে সত্য মিথ্যা যাচাই করে লিখুন। আমার বক্তব্য  নেওয়ার কি দরকার ? আপনারা আপনাদের মতো লিখে যান। স্থানীয় প্রশাসন এসেছিল তারাও তদন্তে না আসা পর্যন্ত কোন বক্তব্য দিতে নিশেধ করেছে।

 


এ জাতীয় আরো খবর