বুধবার, জুন ২৪, ২০২৬

খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামকে অপসারণসহ ব্যবস্থা গ্রহণের দাবীতে অনির্

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১২-০৯ ২২:৩৫:১০

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার তেলিগাতী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম কে অপসারন এবং তার বিরুদ্ধে সকল অভিযোগের তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অবশেষে প্রথমবারের মতো আন্দোলনে নেমেছে প্রতিষ্ঠানের শিক্ষক—কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম যোগদানের পর থেকে প্রতিষ্টানের নানাবিধ অনিময়ম—দুনীতির পুুঞ্জিভুত ক্ষোভের বহিপ্রকাশ থেকে এ আন্দোলনের ডাক দিয়েছে তারা । আন্দোলনকারীরা বলছে তাদের দেওয়ালে পিঠ ঠেকেগেছে তাই বাধ্য হয়ে তারা শান্তিপুর্ণ অবস্থান কর্মসুচিতে যেতে বাধ্য হয়েছে। 
জানাগেছে, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম—দূনীতি—স্বেচ্ছাচারিতা, সরকারি সম্পদ নষ্ট, প্রতিষ্ঠানের গাছ কর্তন, অধিনস্তদের শারিরিক ও মানুষিকভাবে লঞ্চিত করা, প্রশিক্ষণার্থীদের গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার করা, প্রশিক্ষণের কাঁচামাল আত্মসাৎ, দীর্ঘদিন প্রশিক্ষকদের সম্মানী প্রদান না করা, অধিনস্তদের বিভিন্ন ভাষায় গালিগালাজসহ হুমকি—ধামকি প্রদান, নারী কেলেঙ্কারীসহ গুরুতর বিভিন্ন অভিযোগে অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামকে অবিলম্বে অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে অনিদিষ্টকালের জন্য শান্তিপুর্ণ অবস্থান কর্মসুচি শুরু করেছে। গতকাল ৯ ডিসেম্বর সকাল ৮ টায় প্রতিষ্ঠানের প্রধান ফটকে দাবী সম্বলিত প্যানা ঝুলিয়ে প্রধান ফটক বন্ধ করে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসুচি প্রথম দিনের কর্মসুচি পালন করেন। এ সময় প্রতিষ্ঠানের সিনিয়র ইন্সেটেক্টর সৈয়দ কামাল আহমেদ, মাসুদুল ইসলাম, মাহবুবুর রহমান, মারুফ আহমেদ, হযরত্ আলীসহ সিনিয়র শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরা বক্তৃতা করেন। সন্ধ্যায় অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম পুলিশের সহযোগিতায় প্রধান ফটক খুলে প্রশিক্ষণার্থীদের ট্রোনিং এর গাড়ী নিয়ে বেরিয়ে যান। আজ রবিবার দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসুচি পালিত হবে।
এদিকে আন্দোলনকারীদের একটি সুত্র জানিয়েছেন উদ্ভুত পরিস্তিতে অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এবং প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে গতকাল রাতে পুলিশ কমিশনারের সাথে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল দেখা করতে যান।

 


এ জাতীয় আরো খবর