মঙ্গলবার, মে ২৬, ২০২৬

হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে ৪দিনের আনুষ্ঠানিক যুদ্ধবিরতি শুরু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-২৪ ১১:১৬:২৫

আজ শুক্রবার (২৪ নভেম্বর) হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি শুরু হয়েছে।সকাল ৭টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর করা হয়েয়ে। আল জাজিরার এক প্রতিবেদনে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার এ তথ্য নিশ্চিত করেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। ১৩ জন জিম্মি বিকেল বা সন্ধ্যায় মুক্তি পাবেন। ৪ দিনের মধ্যে ৫০ জিম্মিকে মুক্তি দেয়ার যে চুক্তি হয়েছে সেটি অনুযায়ী প্রতিদিন নতুন করে আরও বেসামরিক জিম্মিকে যুক্ত করা হবে।
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘এই সাময়িক যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার পরপরই ইসরায়েলের সশস্ত্রবাহিনী হামাসের বিরুদ্ধে আরও অন্তত দুই মাস তীব্র লড়াই চালিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘আগামী কয়েক দিনে প্রথম যে বিষয়টি আপনার দেখবেন তা হলো- জিম্মিদের মুক্তি। তবে বিষয়টি নিয়ে স্বস্তির নিশ্বাস ফেলার সুযোগ নেই। এটি কেবলই সাময়িক বিরতি।’
ইসরায়েলি বিমান বাহিনীর গত দেড় মাসের গোলা বর্ষণে উপত্যকার ৪৫টি বাসভবন ১০২টি সরকারি ভবন, ২৬৬টি স্কুল এবং ৮৫টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৩৩ হাজার বাসভবন, ১৭৪টি মসজিদ এবং ৩টি গির্জা।
গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নির্বিচারে সামরিক-বেসামরিক লোকজনকে হত্যা করে তারা।


এ জাতীয় আরো খবর