রবিবার, জুলাই ২৬, ২০২৬

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৩-১১-০৬ ২১:১৮:২০

 সাতক্ষীরা ঃ বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর ৮নয় ওয়ার্ড আয়োমীলীগের আয়োজনে সোমবার শহরের সঙ্গীতা মোড়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীলার সদর আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনির সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা  পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা আওয়ামী লীগের সদস্য শিমুন সামস, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সাবিহা হোসেন, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস বাবু, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন প্রমুখ। 
প্রধান অতিথি এমপি রবি বলেন, আন্দোলন, হরতাল ও অবরোধের নামে বিএনপি-জামায়াতের দেশ বিরোধী সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি পুলিশ হত্যা করে তাদের পুরানো কর্মকান্ড আবারো শুরু করেছে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। শেখ হাসিনার হাতে দেশের নেতৃত্ব থাকলে মানুষ শান্তিতে ও নিরাপদে থাকবে।
শান্তি সমাবেশ শেষে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিলে এ সময় অতিথি হিসেবে জেলা আওয়ামীলীরে সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম অংশ নেন।

 


এ জাতীয় আরো খবর