সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-১০-০৫ ২১:৫৬:০২

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি। 
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠন’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন মুক্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফ উল আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: নিজাম উদ্দিন,বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, বাংলাদেশ শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জৈতুন নাহার কাদের মহিলা কলেজের প্রভাষক সাহাব উদ্দিন, হাজারীহাট বিএম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাদী বাবু, বামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ, হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মু: ওমর ফারুক, মাকসুদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর