মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

নু স রা ত হা শে মী

  • আদিম পান্ডুলিপি
  • ২০২৬-১০-০৬ ১০:১৮:৫৫

​তোর রোজনামচার নিয়ম ভেঙে
মেতেছি এক আদিম নেশায়।
অমাবস্যার আঁধার ঠেলে, 
জ্যোৎস্না নামাই;
তোর শিথানেই শব্দ কুড়াই।

​নিষিদ্ধ সব চিঠির ভাঁজে
যত্ন করে লুকাই মরণ,
শহর যখন ঘুমের ঘোরে,
আমিই তখন তোর বিচরণ।

​তুষার ভেজা মাটির মতো 
বুকের ভেতর জমানো শীত,
তোর চিবুকের কালশিটে দাগে
লিখেছি এক হারানো গীত।

​ভিড়াবো নোঙর অচিন ঘাটে,
ছিন্নভিন্ন ইচ্ছের পালে;
হৃদয়ের গহীন অন্তঃস্থলে
তোরই রেশ আজও অকালে।

​শুকনো পাতায় বিষাদ মাখি,
উইপোকাদের ডেরায় ঘর-
তোর কবিতায়ই আমি বাঁচি,
বাকি সবটাই যাযাবর।


এ জাতীয় আরো খবর