বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-২৫ ২২:৫০:৪৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় তহুরুল ইসলাম(৫৬) নামে একজন ইউপি সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার(২৫ নভেম্বর) সন্ধা ৬টার দিকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের ধোপপুকুর নামক এলাকায় সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে আহত হন শিবগঞ্জের শ্যামপুর ইউপির ২ নং ওয়ার্ড সদস্য তহুরুল। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিকে ঘটনার পর মোটরসাইকেলটি পালিয়ে যায়।
তহুরুল শ্যামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কয়লার দিয়াড় গ্রামের মৃত কফিল উদ্দিন বিশ^াসের ছেলে।
শ্যামপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, সড়কের একপাশে একটি অটোরিক্সা থেকে নেমে বাড়ি যাবার জন্য সড়ক পার হবার সময় মোটরসাইকেলটি তহুরুলকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীনো।


এ জাতীয় আরো খবর