বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

‎র ফি কু ল ই স লা ম

  • মনুষ্যত্বের পোস্টমর্টেম
  • ২০২৬-১১-২৫ ২১:২৬:২৮

‎মজ্জার গভীরে আজ প্রবহমান এক কালান্তক বিষ,
‎মানুষের শিরায় শিরায় ঘোরে দুর্নীতির অহর্নিশ।
রক্তকণিকায় মিশে গেছে লোলুপ লালসার লাল,
‎বিবেক সেখানে স্তব্ধ, যেন এক মৃত মহাকাল।
ক্ষুধার্ত পশুর থাবায় থাকে না কোনো ছদ্মবেশ,
‎সে তো প্রকৃতির নিয়মে বাঁচে, হিংস্রতাতেই শেষ।
কিন্তু মানুষ? সে এক অদ্ভুত মায়াবী অন্ধকার,
‎উপাসনা করে লালসার, গড়ে মিথ্যার দরবার।
‎যে হাত ওঠার কথা ছিল কোনো নীলিমার টানে,
‎সে হাত ডুবেছে আজ ভাইয়ের রক্ত ঝরার কল্যাণে।
‎লোভের গ্রাসে মুছে গেছে মানবিকতার শেষ রেখা,
‎পশুও লজ্জা পায় মানুষের সাথে কখনো হলে দেখা।
‎ভাবতে গেলেই অবশ হয়ে আসে চেতনার সব বাতিঘর,
‎মানুষের বুকে আজ শুধুই এক বিস্তীর্ণ মোহ-চরাচর।
‎হৃদয় যখন নিজেই হয়েছে এক জমাটবদ্ধ পাথর,
‎বেদনার এই বদ্ধ ঘরে, মন যে ভীষণ কাতর।
 


এ জাতীয় আরো খবর