বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • সত্য
  • ২০২৬-১১-২৫ ২২:১৭:১০

অবাক হলেও সত্য ----
আমিও হতভম্ব হয়েছিলাম সেদিন। 

বনফুলে ফুলে সাজানো প্রকৃতি---
লাল, সাদা, হলুদ, বেগুনি কত রঙে, কত ঢঙে। 
ভাবলাম গোলাপ, গাঁদা, জবা, টগর, বেলি, বাগান বিলাস
আরো কত ফুলে সবাই বাগান সাজায়
আমি নাহয় বনফুলেই সাজাই আমার বাগানখানি।

তাইতো হরেক রকম চারায় সজ্জিত করলাম,
কত আদর যত্নে সার পানি দিয়ে বড়ো করেছি 
মনগড়া নামও দিয়েছি । 
তবুও যেন ওরা নুয়ে থাকে, হয় না সতেজ,
তবু ওরা ভারাক্রান্ত চায় না চোখ মেলে তাকাতে।

সেদিন সকালে ওদের গায়ে হাত বুলিয়ে দিই
-- তোমরা এমন ম্লান কেন ?
ঠোঁট ফুলিয়ে রেইন লিলি বলে---
তোমাদের গণ্ডিতে আমরা বাঁধা থাকতে চাই না ! 
স্বাধীন সত্তায় আমরা বেড়ে উঠি প্রকৃতির বুকে।
তোমরা জান না-----
"বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। "

আমি হতভম্ব হয়ে চেয়ে রইলাম ---
তাইতো জলের মাছকে ডাঙায় রাখলে সেতো বাঁচতে পারে না।
ওদের কথায়--
             অনুভব করলাম চরম সত্যকে। 


এ জাতীয় আরো খবর