বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

চাঁপাইনবাঞ্জে ব্যাংক কর্মকর্তার স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-২৫ ২০:০০:৪৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ইসরাত পারভীন কলি (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তার স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(২৫নভেম্বর) সকালে নিউ ইসলামপুর মহল্লার আরজু টাওয়ার ভবনের পঞ্চম তলার একটি ফ্লাট (এ-৫) থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়।  কলি  গাইবান্ধার সাদূল্যপুর থানার  মন্দুয়ার গ্রামের এমাদাদুর রহামনের ছেলে ও সিটি ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ম্যানেজার মিজানুর রহমানের স্ত্রী। ওই দম্পতি নি:সন্থান ছিলেন। কলির বাবার বাড়ি রংপুর শহরে।
পুলিশ জানায়, মিজানুর কর্মসুত্রে চাঁপাইনবাবগঞ্জ থাকায় ভাড়া বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। মিজানুর ব্যাংকের কাজে ২০ নভেম্বর সিঙ্গাপুর গমন করেন ও মঙ্গলবার(২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ফেরৎ আসেন। ফেরৎ আসার পর তিনি স্ত্রীকে ফোনে না পেয়ে  বাড়ির কেয়ারটেকারকে খোঁজ করতে পাঠান। কেয়ারটেকার ডেকেও ফ্লাট  না খোলায় ও দূর্গন্ধ পাওয়ায় বিষয়টি পুলিশে জানান। পুলিশ মঙ্গড়লবার গভীর রাতে  ঘটনাস্থলে পৌঁছে মিজানুর রহমানের সাথে যোগাযোগ করে।   পরে  বুধবার সকালে মিজানুর  ঢাকা থেকে ফেরার পর তাঁর উপস্থিতিতে বিকল্প চাবি দিয়ে ফ্লাট  খুলে শোবার ঘরে বিছানার উপর কলির মরদেহ পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরাজে বলেন,  কলিকে ২২ নভেম্বর শেষ জীবিত দেখা যায়। তাঁর মরদেহ ২/৩ দিনের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। মরদেহে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নি।  তবে নি:সন্তান থাকায় কলি কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এছাড়া তিনি কিছুটা অসুস্থও ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, পুলিশ মরেদহ উদ্ধােরর পর জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করেছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে।   


এ জাতীয় আরো খবর