নদী বয়ে যায় আপন মনে
কে এল, কে গেল --
তাতে কী- বা আসে যায়!
শুভক্ষণ বয়ে যাবে
অসুভ ক্ষণ স্থায়ী নয়,
তবে আর আফসোস কেন?
জীবনের সুন্দরতম মাধুর্য
এখানেই 'জীবন বহতা'।
পৃথিবী ঘোরে আপন অক্ষে
ইতিহাস ও ফিরে আসে বারবার
বাংলা তার স্বমহিমায় উজ্জ্বল ,
ষড়ঋতুর আবর্তে ,
প্রকৃতি ফিরে পায় আপন মহিমা।
অথচ ইতিহাসের শিক্ষা
ভুলে যায় কত সহজে ।
এইতো সেদিন,
রক্তস্নাত যুদ্ধে বিজয়ী হয়েছিল বাংলা,
আবার স্বল্প সময়ের ব্যবধানে
সব বিস্মৃত হয়ে ,
পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে কেন এত আয়োজন?
স্বাধীনতা অর্থ বোঝার
ক্ষমতা টুকু লোপ পেয়েছে
ধীর পায়ে ঢুকে পড়েছে
পরাধীনতার গ্লানি।
জ্বলছে বাংলাদেশ
নড়াইল তার বহিঃপ্রকাশ ।
জ্বলছে আগুন,
নারীর সম্ভাম লুণ্ঠিত হয়,
তুলে নিয়ে যায় যুবতি নারী--
ক্ষমতার দম্ভে মানবতা কোথায়?
নেতৃত্বে শীর্ষ নেতা।
কেমন ক্ষমতার অধিকারী তুমি ?
দেশের প্রতি নেই কোন দায়
অথচ ক্ষমতার আস্ফালন থামে না।
হায়রে নেতা শতধিক তোমায়
ঘৃণার ভাষাও --যেন
ঘৃণায় মুখ লুকায়।