অপেক্ষায় থাকি
সুসময়ের
সুদিনের
সুখবরের
সুন্দরের
অপেক্ষায় থাকি
পত্র পল্লবের
পরশ পাথরের
পরম প্রশান্তির
পত্র প্রাপ্তির
অপেক্ষায় থাকি
বসন্তের আগমনী
বৈশাখের জয়ধ্বনি
বৃক্ষের সঞ্জীবনী
বনতলে সম্মিলনী
অপেক্ষায় থাকি
আবার দেখা পাবো
আবার হয়ত কাছে যাবো
আবার ছুঁয়ে দেবো
আবার হাসিতে লুটাবো
অপেক্ষায় থাকি
কোন এক অজানার
টলোমল বাসনার
নেই বাধা হারাবার
দুজনে শুধু দুজনার
অপেক্ষায় থাকি
অনাগতের পানে নিশিদিন
আজকের সব হারিয়ে যেদিন
পৃথিবীতে হবো অস্তিত্বহীন।।