মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

বটিয়াঘাটায় সদ্য যোগদান কৃত এসিল্যান্ডের তেঁতুলতলা সরকারি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

  • রিপন রায়
  • ২০২৬-১০-১২ ২২:৩১:২৭

বটিয়াঘাটা (খুলনা ) প্রতিনিধিঃ 
খুলনার বটিয়াঘাটায় সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী ১২ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার তেঁতুলতলা  আলুতলা ক্লোজার স্লুইসগেট সংলগ্ন সরকারি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি আশ্রয়ণ প্রকল্পে বসবাসকৃত সকলের খোঁজখবর নেন এবং তিনি উক্ত আশ্রয়ণ প্রকল্পের ঘর যদি কেউ অর্থের বিনিময়ে বিক্রি করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি অফিসের প্রধান সহকারী আলিমুল কবির, কানুনগো রিয়াজ উদ্দিন, নাজির কাম ক্যাশিয়ার সাইফুল্লাহ, পেসকার প্রসেনজিৎ দাস,সারায়ত সহকারী সারাফত হোসেন, সোহেল রানা সহ সুফলভোগীরা ।


এ জাতীয় আরো খবর