শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

কোম্পানীগঞ্জে এক্স-স্টুডেন্ট ফোরামের বৃত্তি পরীক্ষা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-১০-০৯ ১৪:০৯:৪১

কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি।
মেধাবী শিক্ষার্থীদের উন্নতি সাধন এবং মেধার বিকাশ ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য।এ স্লোগানকে ধারণ  করে,নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এক্স-স্টুডেন্ট ফোরামের আয়োজনে ১৭ তম বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার ৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম,৬ষ্ঠ,৭ম ও অষ্টম শ্রেণীর ৫৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।পরীক্ষার নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন রংমালা আদর্শ উচ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আহম্মদ উল্যাহ,কেন্দ্র প্রধান ও দায়িত্ব পালন করেছেন আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদ উল্যাহ খোকন, হল সুপার মা কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন।
বৃত্তি পরীক্ষা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন,রংমালা আদর্শ উচ বিদ্যালয় ও কলেজের গর্ভনিং বডির সাবেক 
সভাপতি মাওলানা শেখ ফরিদ, মৌলভী এসএম জামাল উদ্দিন, প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য মৌলভী ছানা উল্যাহ,রংমালা আদর্শ উচ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খুরশিদ আলম, বামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদ, উত্তরপূর্ব রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মানিক,রংমালা এক্স-স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা ধনেশ্বর দেবনাথ,ওমর ফারুক,জসিম উদ্দিন সুমন,নজরুল ইসলাম, সভাপতি খায়রুল ইসলাম খোকন, সহ-সভাপতি জিয়াউর রহমান মাসুদ,নুর আলম রাশেদ,সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, আবদুল কাদের,কাউছার আলম,জহির উদ্দিন শাহীন, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন জুয়েল, প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত শামীম,অর্থ সম্পাদক নুর ইসলাম ফয়সাল,শিক্ষা সম্পাদক ইমাম হোসেন রিয়াদ,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ফরহাদ প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর