ফাল্গুনের মাঠের বুকে কাঁচা রোদের হাসি,
শিমুলের ডালে জ্বলে আগুন ,লাল বড় ভালোবাসি।
মাতাল হাওয়া ছুঁয়ে যায় নরম ঘাসের বুক,
বউ কথা কও পাখির ডাকে—জাগে মনে সুখ।
কৃষ্ণচূড়ার পাতার ফাঁকে দুপুর নামে ধীরে,
বাসন্তী রঙ মিশে গেলো নদীর জলে তীরে।
কোকিল ডাকে দূর বনে ওই, মিষ্টি সে আহ্বান,
পাতার ফাঁকে সোনা ঝরে, জেগে ওঠে প্রাণ।
ধানের গন্ধ মিশে থাকে বাতাসেরই গায়ে,
ফুলের মেলা বসেছে দেখো গ্রামের পথের ধারে।
কচি পাতার সবুজ হাসি রয় দিগন্তজুড়ে,
ফাল্গুনের আগুনে মন নতুন শপথ গড়ে।
সন্ধ্যা নামে মায়াবতী, আকাশ রাঙা হয়,
জোনাকিরা আলো জ্বেলে নীরব কথা কয়।
এই পল্লীর ফাগুন যেন স্বপ্নভেজা গান,
বসন্তেরই রঙে লেখা ভালোবাসার প্রাণ।