বুধবার, অক্টোবর ৭, ২০২৬

নি র ঞ্জ ন চ ন্দ্র সূ ত্র ধ র

  • পণ
  • ২০২৬-১০-০৭ ১৫:৪৩:১৯

পূর্ণিমা রাত আকাশে চাঁদ ছড়ায় কত আলো
তুমি আমার চাঁদ জোছনা বাসি তোমায় ভালো।
ভালোবাসার রং তুলিতে দিলেম তোমায় টিপ
সুখে-দুখে থেকে পাশে জ্বেলে দিও দ্বীপ।
মরুর বুকে মরীচিকা সুখ নেই সেথায় বিন্দু
শুষ্ক মনে প্রেমের বানে বয়ে এনো সিন্ধু।
প্রেমের তরে জগৎ সুন্দর প্রেম অমূল্য ধন
পৃথিবীর দিয়েও যাবে না কেনা মিললে না দু'টি মন
মন ভাঙ্গে আর মন্দির ভাঙ্গে ভাঙ্গে যে পণ
কে বলে মানুষ তারে পশুসম সেই জন।

 


এ জাতীয় আরো খবর