চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে বিদ্যূৎস্পৃষ্টে নুরেসা বেগম(৩৫) নামে এক গৃবধুর মৃত্যু হয়েছে। বুধবার(১৯ আগষ্ট) দুপুর সোয়া ২টার দিকে পৌর ১৩ নং ওয়ার্ডের রেহাইচর কামারপাড়া মহল্লায় এ দূর্ঘটনা ঘটে। গৃহবধু নূরেসা ওই মহল্লার মৃত আপেলের স্ত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ভেজা শরীরে পাকা একতলা বাড়ির সিঁড়ি দিয়ে ছাদে ওঠার সময় ছাদে ঝোলানো বৈদ্রূতিক বাল্বের সিড়ির নিকট পড়ে থাকা ছেঁড়া তারে পা পড়ে নূরেসার। এ সময় তিনি বিদ্যূৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর দুই ছেলে ও প্রতিবেশীরা বাড়ির বৈদ্যূতিক সংযোগ বিছিন্ন করে নূরেসাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন, রাত ৮টার দিকে ‘৯৯৯’ হটলাইন মারফৎ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থ্ াগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।