দেশের প্রখ্যাত মননশীল প্রাবন্ধিক, বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।
বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধির চর্চায় তাঁর অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একজন নির্ভীক চিন্তক হিসেবে তিনি জ্ঞানচর্চাকে সমাজের অগ্রগতির অন্যতম শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে আজীবন নিরলস কাজ করে গেছেন। তাঁর গবেষণা, প্রবন্ধ এবং বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেশের সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী এবং অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি।
সম্পাদক, দৈনিক সকালের আলো ডট কম।