সোমবার, আগস্ট ২৪, ২০২৬

জে স মি ন দী পা

  • অভিমানী বন্ধু-
  • ২০২৬-০৮-২৪ ১০:৩৬:৩১

তোর কথা ভাবতে ভাবতে রাত্রি ভোর
নির্ঘুুম রাত জেগে কাটে,যায় কি তোর?
তোর জন্য শূন্য হৃদয়, শূন্যতায় বাস ,
অশ্রুজলে ভাসি, আজীবন কারাবাস !

তোর জন্য পথ হারাবো অসীম দূরে,
নিখোঁজ খবর দিবি? আসবো নাকো ফিরে৷
চিঠি লিখি সকাল রাতে দেখিস না খুলে,
আমি ছাড়া কে দিবে বিলি কেটে চুলে ?

রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অসুখ করে রোজ
আমি ছাড়া কে আছে নিবে তোর খোঁজ?
অভিমানটা আমিও জানি, করবো যেদিন,
 আসমান জমিন  তন্ন করে খুঁজবি সেদিন৷

রাগ ভুলে দেখিস যদি এদিক ফিরে,
ভালোবাসা ঘর বেঁধেছে দুটি নয়ন নীড়ে৷
কাছে এসে বাঁধিস যদি ভালোবাসার ডোরে,
হৃদয় ভরা সুখের নাঁচন একটা জনম ধরে৷

আমি ছাড়া কে আছে তোর,করবে এমন জোর?
আয় না সোনা রাগ করে না, রাত তো হবেই ভোর৷


এ জাতীয় আরো খবর