মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-২৩ ২১:২৩:৩৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  সদর উপজেলা থেকে আকতারা বেগম (৫৮) নামে  এক গৃহবধুর  গলায় সিলিং ফ্যানের সাথে ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাডিলয়াডাঙ্গা ইউনিয়নের পেয়ারাপুর গ্রামের শমসের আলীর স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার(২৩আগষ্ট) সকাল ৯টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে ফাঁস দেন আখতারা। পরে পরিবারের সদস্যরা  বিষয়টি টের পেয়ে  পুলিশে খবর দেয়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন,পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক কলহের কারণে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যূ মামলা দায়ের হয়েছে।


এ জাতীয় আরো খবর