চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুকুরে ডুবে তুষার নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে রহনপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভাগলপুর গ্রামের চাত্রা পুকুর নামক এলাকার আব্দুর রাকিবের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে এবং সংশ্লিস্ট গ্রাম পুলিশ নূর আলম বলেন, রবিবার (২৩ আগষ্ট) দুপুর ১২টার দিকে বাড়ি সংলগ্ন চাত্রা পুকুর নামে একটি খাস পুকুরে তুষারের মরদেহ ভেসে উঠলে গ্রামবাসী ও স্বজনরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এর আগে সকাল ১১ টার দিক থেকে খেলতে খেরতে পরিবারের সকলের অগোচরে বাড়ির নিকট পুকুরে পড়ে নিখোঁজ হয় শিশু তুষার।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, ঘটনাটি খোঁজ করে দেখা হবে।