শনিবার, আগস্ট ২২, ২০২৬

নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৮-২২ ০০:০২:৩০
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণ এবং গোপনীয়তা রক্ষার শপথ পাঠ করিয়েছেন।
শুক্রবার বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই তাদের শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়া চার মন্ত্রী হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরি এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
অন্যদিকে শপথ নেওয়া দুই প্রতিমন্ত্রী হলেন-প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শপথ অনুষ্ঠানে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সংবিধান ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল থাকার পাশাপাশি নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার করেন। একই সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার শপথও নেন তারা।
রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মধ্য দিয়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে সরকারের দায়িত্বে যুক্ত হলেন।

মন্ত্রী, শপথ, বঙ্গভবন


এ জাতীয় আরো খবর