মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

পাঁচ পুলিশ কর্মকর্তা পেলেন অতিরিক্ত আইজিপির পদমর্যাদা

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-২৩ ২২:৪২:৪৩

পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী গ্রেড-২ পদে তাদের এই পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক মো. সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে চলতি দায়িত্বে থাকা মো. মাইনুল হাসান এবং গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
এ ছাড়া পুলিশের বিশেষ শাখার উপমহাপরিদর্শক মো. ইকবাল হোসেন এবং পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক মো. কামরুল আহসানও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে উন্নীত হয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র জমা দিতে হবে।
সরকারি আদেশে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই পদোন্নতির আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
নতুন পদমর্যাদায় দায়িত্ব গ্রহণের মাধ্যমে এসব কর্মকর্তার ওপর পুলিশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও পেশাগত দায়িত্ব পালনের পরিধি আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

পদোন্নতি,পুলিশ,অতিরিক্ত আইজিপি


এ জাতীয় আরো খবর