মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কোম্পানীগঞ্জে কৃষি অফিসারের বদলিজনিত বিদায় সংবর্ধনা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৮-২৩ ২১:৫৮:৫৩

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কৃষি অফিসার বেলাল হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 
রোববার দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে,
উপজেলা সহকারী  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে ও  উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবার্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সদস্য বিদায়ী উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন। 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ এম এম সেলিম উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আকরাম উদ্দিন,উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ দিদার, মোঃ আজিজুল হক,মোঃ তাজউদ্দিন সম্রাট,চরপার্বতী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জাফর আহমদ,ফার্টিলাইজার  অ্যাসোসিয়েশনের পক্ষে মোহাম্মদ অলিউল্লাহ,উপজেলা কৃষি অফিসের সাবেক 
উচ্চমান সহকারী হরিবন্ধু মজুমদার,সাবেক অফিস সহায়ক নুর সাহাবুদ্দিন প্রমূখ 
এসময় বিদায়ী কর্মকর্তারা তাদের বর্নিল কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন এবং সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এক পর্যায়ে তারা সকলেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।

 


এ জাতীয় আরো খবর