একটি বীজের সাহস
আজ তোমাদের একটি ছোট্ট বীজের গল্প বলব।
অনেক বছর আগে, যখন আমি এত বড় ছিলাম না,তখন আমিও ছিলাম একটি ক্ষুদ্র বীজ।
আমাকে একদিন ঝড় উড়িয়ে এনে ফেলেছিল একটি খোলা মাঠে।
চারপাশে বড় বড় গাছ।
তাদের ছায়া।
তাদের শক্ত শিকড়।
আর আমি?
একটি ছোট্ট বীজ মাত্র।
সেদিন আমার খুব ভয় লাগছিল।
আমি ভাবছিলাম,
-এত বড় পৃথিবীতে আমি কি কখনো বাঁচতে পারব?
ঠিক তখন মাটিমা আমাকে বললেন,
-ভয় পেয়ো না। ছোট বলে কেউ ছোট থাকে না। চেষ্টা করলে তুমিও একদিন বড় হবে।
আমি সাহস পেলাম।
ধীরে ধীরে শিকড় বাড়ালাম।
মাটি আঁকড়ে ধরলাম।
সূর্যের আলো খুঁজলাম।
বৃষ্টির পানি জমালাম।
কখনো খরা এল।
কখনো ঝড় এল।
কখনো আমার ডাল ভেঙে গেল।
তবু আমি হাল ছাড়িনি।
বছর কেটে গেল।
একদিন দেখি,আমার ডালে প্রথম পাখিটি এসে বসেছে।
আরেকদিন দেখি,ক্লান্ত পথিক আমার ছায়ায় বিশ্রাম নিচ্ছে।
সেদিন বুঝলাম,
সাহস মানে ভয় না পাওয়া নয়।
সাহস মানে ভয় পেয়েও সামনে এগিয়ে যাওয়া।
বটদাদুর শিক্ষা
আজ তুমি ছোট হতে পারো।
তোমার কাজও ছোট হতে পারে।
কিন্তু নিয়মিত চেষ্টা আর ধৈর্য তোমাকে একদিন বড় করে তুলবে।
প্রকৃতির কথা
একটি বিশাল গাছের জীবনও শুরু হয় একটি ছোট্ট বীজ থেকে।
তাই কখনো কাউকে ছোট ভেবো না।
আজকের প্রশ্ন
তোমার হাতে যদি একটি বীজ দেওয়া হয়,তুমি কোন গাছ জন্মাতে চাইবে?
-আম?
-বট?
-কাঁঠাল?
-নাকি অন্য কিছু?
মন্তব্যে লিখে জানাও।
-বটদাদু