বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১১-১৮ ১০:৫১:১২
ছবি: সংগৃহীত।

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদ্‌যাপন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে তিনি এ অনুদানের চেক তুলে দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য সরকারি অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার তা ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব উদ্‌যাপনে সরকারি অনুদান ধর্মীয় আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

বড়দিনেরঅনুদান, প্রধানমন্ত্রীতারেকরহমান, খ্রিস্টানসম্প্রদায় 


এ জাতীয় আরো খবর