ময়মনসিংহ নান্দাইল রোড রেলওয়ে ষ্টেশনের গেইট কিপার সাইফুল ইসলাম দীর্ঘ দিন নিজ এলাকায় চাকরী করে নিজের আধিপত্য বিস্তার সরকারী ডিউটিতে অবহেলা অনিয়ম করেই যাচ্ছে কোন কিছুই তোয়াক্কা করছেনা।রেলওয়ে ষ্টেশনে নিকস্হ রেলওয়ের জায়গায় গড়ে তুলেছে গরুর খামার।মে মাস ২৬ ইং সালে হাজিরা খাতায় স্বাক্ষর নাই সেই প্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ বদলী করে বি বাড়িয়া স্টেশনে এবং বিভাগীয় ব্যবস্হার কথা জানায়। গেইট কিপার সাইফুল ইসলামের কি ধরনের বিভাগীয় ব্যবস্হা নেওয়া হয়েছে জানেনা এলাকাবাসীরা। নান্দাইল রোড রেলওয়ে ষ্টেশনের গেইট কিপার সাইফুল ইসলামের
বদলী হওয়ায়এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষ হতে গেইট কিপার সাইফুল ইসলামের বিপক্ষে যাতে নান্দাইল রোড ষ্টেশনে আর পদায়ন না দেওয়া হয় এই ব্যাপারে একটি গণস্বাক্ষরের আবেদন করে বিভাগীয় পরিবহন কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ে প্রশাসনিক ভবন, ঢাকা। নান্দাইল রোড রেলওয়ে ষ্টেশনের এলাকাবাসীরা বলেন
গেইট কিপার সাইফুল ইসলাম দায়িত্বে অবহেলা প্রায় সময় তাকে কর্মস্হলে আসে না,তার ভয়ে এলাকাবাসী সাধারণ
জনগন কিছু বলতে চাইলে স্হানীয় এবং বংশের প্রভাব কাটিয়ে প্রতিবেশীদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। গেইট কিপার সাইফুল নিজ ডিউটি স্হানে থাকেনা প্রায় দিনেই পাশের দোকানদারা গেইট ব্যারিয়ার ফেলে কারণ এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তায় সকল ধরনের যানবাহন চলাচল করে। গেইট কিপার সাইফুল নিজ এলাকায় চাকরী করে নিজ বলয় গড়ে তুলেছে। অবৈধ ভাবে রেলওয়ের ৮০ শতাংশ জায়গাদখল করে ভোগ করে যাচ্ছে এবং ষ্টেশনের প্লাটফর্মে ২ টি অবৈধ দোকান নির্মাণ ও রেল কলনীতে গরুর খামার নির্মাণ করে আশ পাশের পরিবেশ দূষিত করে রেখেছে। ইতিপূর্বে বিভিন্ন প্রিন্ট পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় পরও কোন কার্যকরী ব্যবস্হা গ্রহণ করা হয়নি। এলাকাবাসীরা বলেন সুষ্ঠু ট্রেন চলাচল গেইটের সুরক্ষা নিরাপত্তার কথা বিবেচনা করিয়া গেইট কিপার সাইফুল ইসলামকে আর যেন নান্দাইল রোড ষ্টেশনে পদায়ন না দেওয়ার জন্য রেলওয়ে কতৃপক্ষের প্রতি আস্হা রেখে গণহারে স্বাক্ষর করে রেলওয়ে কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি এলাকাবাসীগণ ।