রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

প্র দী প গু প্ত

  • উপাখ্যান
  • ২০২৬-০৪-২৬ ০৮:৪৪:২১

দেওয়ালটার সামনে এসে মানুষটা থমকে দাঁড়ালো। ওপাশে একটা গোঙ্গানোর শব্দ। 
মানুষটা চেঁচিয়ে জিজ্ঞাসা করলো -- " কে গোঙাও? "
ওপাশ থেকে কোনো উত্তর এলো না। ভেসে এলো সামান্য হাঁপানোর শব্দ।
মানুষটা চেঁচিয়ে জিজ্ঞাসা করলো -- " কে হাঁপাও? "
ওপাশ থেকে কোনো উত্তর এলো না। 
মানুষটা কিছুক্ষণ অপেক্ষা করে পিছনদিকে মুখ ঘোরালো। পশ্চিমদিকে হাঁটতে শুরু করতেই ভেসে এলো একটি শিশুর কান্না।
মানুষটি ফের চিৎকার করে উঠলো ---" জীবন? "
দেওয়ালের অভ্যন্তর হইতে এক ঝাঁক শ্বেত সারস  পূর্বপানে উড়িয়া গেলো। । উহাদের দু'ডানার সঞ্চালনে আওয়াজ উঠিলো -- আলো -- আলো -- আলো।

 


এ জাতীয় আরো খবর