প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) শীর্ষক প্রোগ্রামের আওতায় ব্রি ধান ১০২ (জিংক সমৃদ্ধ) জাতের উপর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার সিরাজপুরে অনুষ্ঠিত পার্টনার ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালী, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোরঞ্জন রায়,উপসহকারী কৃষি কর্মকর্তা মো: নুর নবী, ফরহাদ হোসেন ও কৃষক /কৃষাণী গন।