বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

বরিশালে টেলিভিশন চিত্রসাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৪-২২ ১৯:৪৯:১২

বরিশালে টেলিভিশন চিত্রসাংবাদিক অ্যাসোসিয়েশনের-২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নাগরিক টিভির ক্যামেরাপার্সন মো: আনিছুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা ভিশন টেলিভিশনের ক্যামেরাপার্সন মোঃ কামাল হাওলাদার।
গতকাল ঘোষিত ১৬ সদস্যবিশিষ্ট এ কমিটিতে অন্যান্য পদেও দায়িত্বপ্রাপ্তদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ কামাল হাওলাদার বলেন,সংগঠনের মূল লক্ষ্য হলো টেলিভিশন চিত্রসাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং পিছিয়ে পড়া সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করা। পাশাপাশি একটি জনবান্ধব ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তোলাই তাদের উদ্দেশ্য।
তিনি আরও বলেন, “আমরা সবসময় জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা ও সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতে কাজ করব।” এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সংগঠনের সভাপতি মোঃ আনিছুর রহমান নবগঠিত কমিটির সাফল্য কামনা করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মালিকপক্ষসহ সকল সাংবাদিকের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

 


এ জাতীয় আরো খবর