বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ‘স্কুল ফিডিং’ এর খাবার অনুপযুক্ত স্থানে সংরক্ষণের দায়ে সরবরাহকাারী এনজিও’র অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-২৩ ১১:৪৭:৪৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে চলমান সরকারের ‘স্কুল ফিডিং’ প্রজেেেক্টর  খাবার সরবরাহের পূর্বে  অনুপযুক্ত  পরিবেশে সংরক্ষণের অভিযোগে ‘গাক’ নামে একটি এনজিওকে ৪০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে  খাবারের নমুণা ল্যাবরেটরি টেষ্টের জন্য পাঠানো হয়েছে। এছাড়া সংরক্ষণ স্থানটি উপযুক্ত না হওয়া পর্যন্ত সেখান থেকে খাবার সরবরাহ বন্ধ রাখতে বলা হয়েছে।
আদালত সূত্র জানায়,গত বুধবার(২২ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর মহল্লায় গাক এনজিওর ভাড়া করা একটি বাড়িতে অভিযান চালিয়ে ‘স্কুল ফিডিং’ প্রজেেেক্টর  খাবার রাখার পরিবেশ অনুপযুক্ত পাবার পর  অর্থদন্ড আরোপ করে আদায় করেন সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)  এবং এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মারুফ আফজাল রাজনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।  এই বাড়ি থেকে প্রজেক্টের খাবার সরবরাহ হয়।
ইউএনও বলেন,নিজস্ব সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে  উপযুক্ত তাপমাত্রা এবং  আদ্রতায় স্কুল ফিডিং এর খাবার সংরক্ষণ করা হচ্ছিল না। রাতে বেকারীতে তৈরী পাওরুটি সহ অন্য খাবার সেখানে সররক্ষণ করে সকালে স্কুলে স্কুলে সরবরাহ করা হচ্ছিল। যা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত নয়। এ জন্য ওই প্রতিষ্ঠানটিকে  ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় অর্থদন্ড করা হয়েছে। সরবরাহকৃত খাবারের মান পরীক্ষায় পাঠানো হয়েছে এবং সংরক্ষণ স্থানটির পরিবেশ উপযুক্ত না করা পর্যন্ত সেখান থেকে খাবার সরবরাহ বন্ধ রাথতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে চুক্তিবদ্ধ গাক সহ চারটি প্রতিষ্ঠান স্কুলে খাবার সরবরাহ করে বলেও জানান ইউএনও।
উল্লেখ্য,গত বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮/১৯ জন শিক্ষার্থী স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় সরবরাহকৃত পাউরুটি খেয়ে সাময়িক অসুস্থ বোধ করে (পেটে ব্যথা)। স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে  অভিভাবকদের ডেকে বাড়ি পাঠিয়ে দেয়।  এছাড়া অন্য শিক্ষার্থীদের পাউরুটি খাওয়া থেকে বিরত রাখে। গাক এনজিও ওই পাউরুটি সরবরাহ করে।  এনজিওটি জেলায় প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং প্রজেক্টের খাবার সরবরাহকারী।  শিক্ষার্থীদের অসুস্থ হবার ঘটনাটি প্রশাসনের নজরে আসে বলেও জানান ইউএনও মারুফ আফজাল রাজন।


এ জাতীয় আরো খবর