পেছন থেকে গোপন আঘাত
এসেছে অনেক , যাইনি থেমে ।
পাল্টা আঘাত করার জন্য
অতটা নীচেও , যাইনি নেমে ।
ভালো থাক তারা ,
আমাকে কাঁদিয়ে পায় যারা সুখ ৷
হয়তো তাদের অনেক কষ্ট
নষ্ট জীবন , সীমাহীন দুখ ।
এটুকুই তার বাঁচার রসদ
দিনের হাসি , হয়তো বা হবে ।
তাই যদি হয় , করুক আঘাত
করুক না হয় , করুক তবে ।