প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা (টি,এফ,জি,বি,ভি) প্রতিরোধ ও মোকাবিলা এবং ডিজিটাল উন্নয়ন প্রচারে সাতক্ষীরায় কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে এক অভিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
(২২ এপ্রিল ২০২৬) বুধবার সকাল ১০ টা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ত্রিশ মাইল বাজার আগ্রগতি রিসোর্টে এই সভার আয়োজন করা হয়। অগ্রগতির সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর সবুর, এর সভাপতিত্বে,এ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, বিশেষ অতিথি মোঃ শরিফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার, এ,এইচ,এম বজলুর রহমান, প্রতিনিধি ডব্লিউ এসআইএস, মোঃ নূরুল ইসলাম, প্রতিনিধি জিএফএ। ও বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর, তরুণ-তরুণী, সাংবাদিক এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে অনলাইন প্ল্যাটফর্মে জেন্ডারভিত্তিক সহিংসতার নতুন মাত্রা তৈরি হয়েছে। বিশেষ করে নারীরা বিভিন্ন ধরনের হয়রানি, ট্রলিং ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। এসব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক কনটেন্ট তৈরির ওপর গুরুত্বারোপ আলোচনা করেন।
সহকারী প্রগ্রামার এ,এইচ,এম,বজলুর রহমান, বলেন, কনটেন্ট ক্রিয়েটররা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের তৈরি ভিডিও, পোস্ট ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং সহিংসতার বিরুদ্ধে জনমত গড়ে তোলা সম্ভব।তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কীভাবে নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করা যায়, সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরার পাশাপাশি ভুক্তভোগীদের সহায়তা, রিপোর্টিং ব্যবস্থা এবং আইনি সহায়তা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
অনুষ্ঠানটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অংশীদারিত্বে বাস্তবায়িত হয়, যেখানে কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তা উল্লেখযোগ্য।
সভা শেষে অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দিতে এবং দায়িত্বশীল কনটেন্ট তৈরির অঙ্গীকার ব্যক্ত করেন।