বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা

  • ‎জাহিদুল ইসলাম,
  • ২০২৬-০৪-২২ ১৬:২৫:৩২

সখিপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি:
‎টাঙ্গাইলের সখিপুরে উপজেলা পর্যায়ে ‎'নতুন কুঁড়ি স্পোর্টস' বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ( ২২ এপ্রিল)  সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপজেলা ইউএনও আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সখিপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রউফ,সখিপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাকের আহমেদ, সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছবুর রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো. ডালিম মিয়া প্রমুখ। 
‎সভায় উপজেলার স্কুল, কলেজ,  মাদরাসাসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের দক্ষ খেলোয়াড় ও ক্রীড়াবিদ এবং মানসিক, শারীরিক ও নৈতিক কাঠামো গড়ে তুলতে সরকার সারাদেশে এ উদ্যোগ নিয়েছে। একজন খেলোয়াড় সর্বোচ্চ দুইটি খেলায় অংশগ্রহণ করতে পারবেন। 
আগামী ২৯ এপ্রিল উপজেলা পরিষদ মাঠে খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত হবে।

 


এ জাতীয় আরো খবর