চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলায় রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার তদারকি এবং মূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিক থেকে বিকাল প্রায় সাড়ে ৩টা পর্য্যন্ত নাচোল পৌর এলাকার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ছোলার মূল্য প্রদর্শিত মূল্যের বেশি হওয়ায় দুই মুদি দোকনদারকে দেড় হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট) এবং নাচোলের সহকরাী কমিশনান(ভুমি) সুলতানা রাজিয়া।
সহকরাী কমিশনার সুলতানা রাজিয়া বলেন, বাজার দর নিয়ন্ত্রণে বাসস্ট্যান্ড বাজার এলাকার দুই মুদি দোকানদারকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৯ ও ৪০ ধারা লংঘনের দায়ে সতর্কতামূলক ১০০০টাকা এবং ৫০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার। অভিযানকালে নাচোল থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল হাই এর নেতৃত্বে পুলিশের একটি দল ও সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।