বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

নেপালকে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত, শিরোপার পথে দৃঢ় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১২-১৫ ২৩:১৭:৪০
ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর যুব এশিয়া কাপে নিজেদের দাপট আরও একবার দেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন যুব টাইগাররা।
এই জয়ের ফলে গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়। গ্রুপের অন্য ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কার কাছে পরাজিত হওয়ায় শেষ চারে বাংলাদেশের জায়গা পাকা হয়।
গ্রুপ পর্বে এখন পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কা-দুই দলই দুটি করে ম্যাচ জিতে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। নেট রান রেটে সামান্য এগিয়ে থাকায় শীর্ষস্থানে রয়েছে শ্রীলঙ্কা, আর বাংলাদেশ অবস্থান করছে দ্বিতীয় স্থানে। গ্রুপের শেষ ম্যাচে আগামী ১৭ ডিসেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেই ম্যাচের বিজয়ী দলই হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে ওঠে, তবে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে খেলতে হবে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতের নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে, গ্রুপ রানার্সআপ হলে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি, যারা এখন পর্যন্ত শিরোপা দৌড়ে সবচেয়ে এগিয়ে।
যুব এশিয়া কাপের দুইটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর এবং ফাইনাল মাঠে গড়াবে ২১ ডিসেম্বর। ধারাবাহিক পারফরম্যান্সে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এখন স্পষ্টভাবেই শিরোপার স্বপ্ন দেখছে।

কী-ওয়ার্ডস:যুব এশিয়া কাপ,বাংলাদেশ অনূর্ধ্ব-১৯,সেমিফাইনাল


এ জাতীয় আরো খবর