ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বাদ আছর ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিবক মোঃ মাসুম বিল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দল নেতা মোঃ মামুন শেখ,মেহেদী হাসান,রেজাউল করিম,ইমরান মোল্লা. জি এম লিটন, কাইয়ুম সরদার, রাকিবুল ইসলাম, মাসুদ হোসেন,মিরাজুল ইসলাম রানা,শুকুর শেখ,মোঃ শেখ সজিব,শেখ আবু বক্কর সিদ্দিক স্বাধীন,আশরাফুল ইসলাম,শেখ রাব্বি,ইমাম হোসেন তুষার,সালাউদ্দিন,খাইরুল,সজল মোড়ল,বাহাউদ্দিন সুমন হাওলাদার প্রমুখ ।