বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবালর বহিষ্কারদেশ প্রত্যাহারে শিরোমণিতে আনন্দ মিছিল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-১১-২৭ ২২:০১:৩৯

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফুলতলা উওজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেনের বহিষ্কারদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ও বিবিসির সাবেক সভাপতি, সাবেক এমপি আলী আসগর লবী ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মজ্ঞু কে ধন্যবাদ জানিয়ে শিরোমণিতে আনন্দ মিছিল।
২৭ নভেম্বর সন্ধ্যায় বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে শিরোমনি আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি খুলনা যশোর মহাসড়কের শিরোমনির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা বিএনপির সদস্য মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আনন্দ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন শিরোমনি বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ রেজাউল ইসলাম, খানজাহান আলী থানা বিএনপির সদস্য মোঃ ফরহাদ হোসেন, মোঃ সেলিম, বিএনপি নেতা সাইফুল্লাহ তারেক, বিএনপি নেতা ইসমাইল হোসেন বাবু, সরদার মকবুল হোসেন, বাজার বণিক সমিতির সদস্য জামাল মোল্লা, ইউপি সদস্য আলহাজ্ব আল আমিন, মেঃ শরিফুল ইসলাম, শিরোমণি বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতা মোঃ ফরিদ হোসেন, শেখ আব্দুল হামিদ, মীর বাবুল আক্তার,ইস্টার্ন গেট বাজার বণিক সমিতির নেতা রবিউল ইসলাম, পথের বাজার বণিক সমিতির নেতা সরদার মকবুল হোসেন, বিএনপি নেতা মকবুল সরদার, শ্রমিকদল নেতা মুজিবর, রবিউল ইসলাম, যুবদল নেতা তৌহিদুল ইসলাম, সোলেমান, হাদিউজ্জামান, কালাম, ছাত্রদল নেতা ইলিয়াস হোসেন, রিয়াজ, শহিদুল ইসলাম, ইয়াসিন, মোঃ সাব্বির, সিদ্দিক, ইব্রাহিম খলিল, ইদ্রিস মাস্টার, সোলেমান, মোস্ত, মারুফ, আইয়ুব আলী, মোঃ দেলোয়ার হোসেন, সিদ্দিক মল্লিক,পিন্টু তরফদারসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।মিছিল শেষে আতশবাজি ফুটিয়ে এবং মিষ্টি বিতরন করা হয়। উল্লেখ্য গত ২৬ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফুলতলা উওজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেনের বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।

 


এ জাতীয় আরো খবর