চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবঞ্জের সোনামসজিদে রোববার(৫অক্টোবর) ২৩৮ ট্রাক ভারতীয় পণ্য আমদানী হয়েছে। এর মধ্যে রয়েছে ৬ ট্রাকে ৩৫ টন কাঁচামরিচ, ৫ ট্রাকে ২০০ টন চাল সহ বিভিন্ন পণ্য। বন্দর সূত্র জানিয়েছে,টানা ৮ দিন পুজার বন্ধের পর গত শনিবার(৪ অক্টোবর) বন্দর চালুর প্রথম দিন ১০ ট্রাকে ৩০টন কাঁচামরিচ, ১২ ট্রাকে ৫২১ টন চাল সহ ২১৩ ট্রাক পন্য প্রবেশ করে।
সোনামসজিদ বন্দর পরিটালনাকারী বেসরকারিঅপারেটর পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, পরপর দুদিনে বন্দরে ১৬ ট্রাকে ৬৫ টন কাঁচামরিচ ও ১৭ ট্রাকে ৭২১ টর চাল ভারতের মহদিপুর স্থলবন্দর থেকে প্রবেশ করেছে।
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন অফিস সচিব একরামুল হক বলেন, পুজার টানা ছুটি শেষে বন্দরে আমদানী পণ্যবাহী গাড়ীর সংখ্যা বাড়ছে। কাঁচামরিচ আমদানী শনিবারের চেয়ে রবিবার বেশী হয়েছে।
এদিকে স্থানীয় খুচরা বাজারে কাঁচামরিচ অন্তত: আড়াইশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।